বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের প্রশাসন ভবন নং-৪-এর দ্বিতীয় তলায় অবস্থিত কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে তা নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। পদাধিকার বলে প্রধান বিচারপতি এ সভার নেতৃত্ব দেন।