জানা গেছে, তারা তিন বন্ধু স্কুলে না গিয়ে রমনা পার্কে যায়। সেখানে খেলাধুলাও করে। জামা-কাপড়ে কাদা লাগায় লেকের পানিতে গোসলের জন্য নামে। এ সময় তারা লেকে ডুবে যায়। পরে লেকের আশপাশে থাকা লোকজন মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বিকেল সোয়া ৪টার দিকে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া।
নিহতদের সহপাঠী আরিফ হোসেন জানায়, তাদের মধ্যে মাহফুজ শুধু সাঁতার জানতো। মাহফুজ ও আদনান দুজনই একসঙ্গে সাঁতরে লেকের ওপারে যাওয়ার সময় মাঝখানে তলিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।