ঈদ মানে আনন্দ। সবাই চায় পরিবারের সঙ্গে এই আনন্দ উপভোগ করতে। তবে সে সুযোগ মেলে না সবসময়। বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ঈদ উৎসবে মেতেছে গোটা দেশ। সবাই যখন ঈদের নামাজ আদায়ে ব্যস্ত তখনও তাদের দায়িত্ব পালন করতে হয়।
মানুষের নিরাপত্তার দায়িত্বটা যেহেতু এই বাহিনীর ওপর তাই পেশাগত কাজের সময় এসব আবেগ-অনুভূতির ঊর্ধ্বে থাকতে হয় তাদের। ঈদের দিনেও কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করতে হয়। ঈদের দিন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনের কিছু খণ্ড চিত্র ফুটে উঠেছে বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেনের ক্যামেরায়