পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে যৌন নির্যাতন করে প্রতিবেশী শিপন। পরে ঘটনাটি শিশুটির বাবা-মা জানতে পেরে শাহজাহানপুর থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে শিপনকে আটক করে পুলিশ। পরে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রাত পৌনে ১২টায় ভর্তি করা হয়।
এসআই মাহফুজুর রহমান জানান, শিশুটি বর্তমানে ঢামেকে রয়েছে এবং শিপনকে আটক করা হয়েছে।
অপরদিকে, সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া এলাকায় আট বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ৩৫ বছর বয়সী দুই সন্তানের জনক এক ব্যক্তির বিরুদ্ধে।
শিশুটির বাবা জানান, সোমবার সকালে শিশুটিকে ফুসলিয়ে ওই ব্যক্তি তার বাসার দ্বিতীয় তলায় নিয়ে অশ্লীল ছবি দেখিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করে। শিশুটির বাবা-মা দুজনই কর্মজীবী। পরে বিকালে বাবা-মা বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসে এবং ডাক্তারি পরীক্ষা করান।
মেয়েটির বাবা আরও জানান, ‘লোকটি আমাদের প্রতিবেশী, কিন্তু আমরা তার নামটা জানতে পারিনি।’
ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া জানান, শিশুটি বর্তমানে ঢামেকে ভর্তি আছে।