রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

লাশরাজধানীর শ্যামপুর পোস্তগোলা এলাকায় ট্রাকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান সোহাগ (২৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপরে ঘটনাটি ঘটে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সোহাগ গেন্ডারিয়া এলাকায় থাকে ও শান্তা মরিয়ম ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে পড়াশোনা করতো।  

নিহতের বন্ধু শুভ সরকার জানান,কেরানীগঞ্জ হাসনাবাদ থেকে গেন্ডারিয়া এলাকায় যাওয়ার সময় ব্রিজের ওপরে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী সোহাগ। ঘটনাস্থলের ঠিক পিছনে একটি সিএনজিতে ছিলাম আমরা। পরে দ্রুত সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।