যাত্রীবাহী বাস থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার, আটক ৬

স্বর্ণের বার (ফাইল ছবি)

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণের বার (১৪ কেজি) উদ্ধার করেছে র‌্যাব-৩। এসময় ৬ জন স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়েছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে র‌্যাবের কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।’