তিন দফা দাবিতে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম আগামী শুক্রবার (৭ সেপ্টেম্বর) বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল করবে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। হেফাজতের তিন দফা দাবি হচ্ছে—নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে কঠোর আইন পাস করে তা কার্যকর করা; পূর্ণ নাগরিকত্ব, নাগরিক অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা আদায় করে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজে দেশে ফেরত নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে সরকারকে জোরদার কূটনৈতিক উদ্যোগ নেওয়া এবং রোহিঙ্গা গণহত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও জাতি উচ্ছেদ অভিযানে জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচারের লক্ষ্যে সরকারকে জোরদার কূটনৈতিক উদ্যোগ নেওয়া।