টাকা পাচারের অভিযোগে রিজেন্সি প্যাকেজিং-এইচএসবিসি ব্যাংকের পাঁচজনের বিরুদ্ধে মামলা





দুদকবিদেশে অর্থ পাচারের অভিযোগে রিজেন্সি প্যাকেজিং, রিজেন্সি ট্রিমস লিমিটেড ও এইচএসবিসি ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কলাবাগান থানায় ৬৪ লাখ ২৯ হাজার টাকা পাচারের অভিযোগে মামলা দুটি দায়ের করেন দুদকের উপপরিচালক মুহাম্মদ শিহাব সালাম।
মামলার আসামিরা হলেন রিজেন্সি প্যাকেজিং ও রিজেন্সি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যোগেশ কাকার, পরিচালক মিসেস রুবি কাকার, এইচএসবিসি ব্যাংকের ওভারসিজ পেমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেটিং অফিসার আহমেদ হাবিব, সোহাগ চাকমা ও তাহমিম হাসান।
মামলার অভিযোগে বলা হয়েছে, এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তাদের সহায়তায় রিজেন্সি প্যাকেজিং ও রিজেন্সি ট্রমিস লিমিটেড ৬৪ লাখ ২৯ হাজার টাকা বিদেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাচার করেছে।