আহতরা হলেন শামসুল হক, আলামিন, সজল, কামাল, রফিক, পরীবানু ও ইসমাইল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, ভোরে আট নম্বর রুটের একটি বাস সায়েদাবাদ থেকে গাবতলীর দিকে যাচ্ছিল। বাসটি ভোর সোয়া ৬টার দিকে পল্টন এলাকার জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সাত যাত্রী আহত হন। বাসের অক্ষত যাত্রী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।