পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টনগুলো খোলা হলে এর ভিতরে ‘গ্রিন টি’র মতো দেখতে পণ্যগুলো আটক করা হয়, যা মূলত ইথিওপিয়ান গাঁজা বা খাট ‘KHAT’ তথা নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস)।
জানা যায়, এটি পানির সঙ্গে মিশিয়ে তরল করে সেবন করা হয়। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। এতে অনেকটা ইয়াবার মতো প্রতিক্রিয়া হয়।
এটি বাংলাদেশে আগত নতুন ধরনের মাদক। এই মাদকের রফতানিকারক ইথিওপিয়ার জিয়াদ মুহাম্মদ ইউসুফ। আমদানিকারক এশা এন্টারপ্রাইজ (হাউস নং-২৮, রোড-২, ব্লক-বি, বাদালদী, তুরাগ, ঢাকা)।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট ও ৮ সেপ্টেম্বর একই ধরনের দুটি পণ্যের চালান আটক করা হয়েছিল, যার ওজন যথাক্রমে ৪৬০ ও ১৬০ কেজি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বর্তমানে চালানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।