বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সহকারী প্রচার সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন আটক শাফিউলের মুক্তির দাবি জানান। একইসঙ্গে এভাবে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল ১২ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় দিকে শাফিউল আলম তার ছোট ভাই ও ছোট ভাইয়ের বন্ধুকে নিয়ে হজ ফেরত মা ও বড় ভাইকে রিসিভ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। মা ও বড় ভাইকে নিয়ে বাসার যাওয়ার উদ্দেশে গাড়িতে উঠলে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাদের গ্রেফতার করে। একইদিন রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শাফিউলের বাসা থেকে মো. শফিউল্লাহ ও মো. মা'আজ নামে আরও দুই শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. মাসুদুর রহমান বলেন, ‘আমাদের কাছে এমন কাউকে আটক বা গ্রেফতারের কোনও তথ্য নেই।’