কুড়িয়ে পাওয়া টাকা মালিককে বুঝিয়ে দিলো উত্তরা ট্রাফিক পুলিশ

যুবক নাহিয়ানের হারিয়ে যাওয়া টাকা ফেরত দিচ্ছেন ডিএমপি উত্তরা জোনের ট্রাফিক পুলিশের সদস্যরাডিএমপি উত্তরা জোনের ট্রাফিক পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া ৩৮ হাজার টাকা ফেরত পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক আব্দুল্লাহ আল নাহিয়ান। টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী।

তিনি বলেন, ‘সোমবার (০১ অক্টোবর) দুপুরে উত্তরার ইয়োলো গ্যাপে নাহিয়ান ওই টাকা হারিয়ে ফেলেন। ল্যাপটপের ব্যাগে করে তিনি টাকাগুলো নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ব্যাগের চেইন খোলা থাকায় দুর্ভাগ্যক্রমে টাকাগুলো রাস্তায় পড়ে যায়। পরে আমাদের কনস্টেবল জহিরুল ইসলাম ও আনসার এবাদুল হোসেন সেগুলো পেয়ে আমাদের অফিসে নিয়ে আসেন।’

পরে নাহিয়ান অফিসে এসে যোগাযোগ করেন। তিনি যথাযথ তথ্য-প্রমাণ দেওয়ায় টাকাগুলো তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান জুলফিকার আলী।