আপিল বিভাগে নিয়োগ পেলেন ৩ বিচারপতি



সুপ্রিম কোর্টসুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তারা হলেন বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান।



সোমবার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করাবেন।’
আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চারজন বিচারপতি কর্মরত আছেন। প্রধান বিচারপতি ছাড়া বাকিরা হলেন বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার। নতুন এ নিয়োগের ফলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা সাতে উন্নীত হলো।