সমুদ্রবন্দরগুলোয় দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

 

মোংলা সমুদ্র বন্দর (ফাইল: ছবি)সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে চার সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পাশপাশি সাগরে অবস্থানরত মাছ  ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি বিকাল ৩টার দিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯৭০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৯১৫, মংলা থেকে ৮৭০ এবং পায়রা থেকে ৮৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সর্তক সংকেত নামিয়ে তার পরিবতে দুই নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। তিনি জানান, ‘নিম্নচাপটির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই কারণে সাগর খুব উত্তাল।