আহতরা হলেন- দোকানের কর্মচারী আরিফ হোসেন (২৫), আবুল কাশেম (৩২), মিন্টু মিয়া (৫২), মো. রিপন (৩৫) ও ক্রেতা রবিউল হাসান পনিক (২৩)।
আহত ক্রেতা শ্যামলীর বাসিন্দা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রবিউল বলেন, ‘মোটরসাইকেলের জন্য একটি গ্লাস দেখার জন্য দোকানের সামনে যাই। ওই মুহূর্তেই দোকানের ভেতরে বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহতদের কেউই শঙ্কামুক্ত নন।