সরকারের উন্নয়ন বিষয়ক বই ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (১২ অক্টোবর) পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ।
আসম ফিরোজ বলেন, ‘বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও তৃণমূলে জনগণের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। বিশ্ব ব্যাংকের মানবসম্পদ সূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ এগিয়ে আছে। বর্তমান সরকারের উন্নয়ন বিশ্বে এখন রোল মডেল।’
তিনি দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।
সভায় বইয়ের লেখক শামীম আহমেদ বক্তব্য রাখেন।
সূত্র: বাসস