উল্টে যাওয়া সিএনজি অটোরিকশারাজধানীর বিজয় সরণিতে রবিবার বিকালে সিএনজি অটোরিকশা উল্টে চালক, যাত্রী ও শিশুসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন তারা। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে দায়িত্বরত পুলিশের সার্জেন্ট মো. আনিস বলেন, ফার্মগেটগামী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শিশুসহ ছয় যাত্রী ও চালক আহত হন। তাদের চিকিৎসার জন্য আরেকটি অটোরিকশায় করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সিএনজি অটোরিকশা উল্টে অল্পের জন্য রক্ষা পেলেন এই যাত্রীআহতরা হলেন খায়রুননেসা (৬৫), তার ছেলে সালাম (২৫), মেয়ে, মেয়ে জামাই আবিদ ও তাদের সন্তান। আবিদ জানান, তারা মিরপুর থেকে পুরান ঢাকার সাতরওজায় যাচ্ছিলেন।