ওই চিঠিতে বলা হয়েছে, বাগেরহাট সদর উপজেলার যদুনাথ মডেল স্কুল অ্যান্ড কলেজের তথ্যপ্রযুক্তি বিষয়ের ট্রেড ইনস্ট্রাক্টর গৌতম কুমার হালদার, সামাজিক বিজ্ঞানের সহকারী শিক্ষিকা শিমুল আক্তার এবং কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষিকা ডেইজী রানী বিশ্বাসের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন সনদ জাল করে চাকরি করার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে তাদের চাকরি থেকে বরখাস্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব অসীম কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানটির তিন শিক্ষক জাল সনদে দীর্ঘদিন ধরে চাকরি করছেন তদন্তে তা প্রমাণিত হয়েছে। তাদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।’