গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ছেলে জনি জানান, তার বাবা একজন গ্রিল মিস্ত্রি। তাদের একটি ওয়ার্কসপ রয়েছে। ভবনের নিচে গ্রিল লাগানোর কাজ করার সময় ওপর থেকে ইট তার মাথায় পড়ে। তিনি পুরান ঢাকার পশ্চিম ইসলামবাগে পরিবার নিয়ে থাকতেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।