নিহতের বন্ধু মেহেদী হাসান জানান, ধানমন্ডি ৫/এ রোডের মেডিনোভা হাসপাতালের পাশে বসে কয়েক জন বন্ধু আড্ডা দিচ্ছিলেন। এ সময় সেখানে থাকা একটি বৈদুতিক খুঁটির ট্রান্সফারে বিস্ফোরণ ঘটলে পাশের নির্মাণাধীন বাড়ির ওপর থেকে একটি রড তাদের দুজনের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত হন।
পরে বন্ধুরা তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মাহমুদ বিন আশরাফকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত ইখতেদার ইভান (২২) জাপান বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।