হাজারীবাগে লেগুনার ধাক্কায় শিশু নিহত

পঞ্চগড়ে বাস চাপায় কৃষি কর্মকর্তাসহ নিহত ২রাজধানী হাজারীবাগে লেগুনার ধাক্কায় মোস্তাফিজুর রহমান নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে।
শিশুটি রংপুরের গঙ্গাচড়ার চড়বাড়াই গ্রামের তফছর আলীর ছেলে। হাজারীবাগের কোম্পানিঘাট এলাকায় থাকতো শিশুটির পরিবার। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। তার মায়ের নাম মোহুজা বেগম।
শিশুটির ভাই ইব্রাহিম জানান, বিকেল সাড়ে তিনটায় দিকে বাসার পাশে কোম্পানিঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় আহত হয় মোস্তাফিজুর রহমান। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় চালককে আটক করেছে স্থানীয়রা। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।