বনশ্রীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

লাশ উদ্ধাররাজধানীর বনশ্রীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আবদুস সামাদ (২২)। সোমবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকাল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, দক্ষিণ বনশ্রী এলাকায় ৫ তলা নির্মাণাধীন ভবনের ৩য় তলায় রডের কাজ করার সময় নিচে পড়ে যান সামাদ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চুমিয়া। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত সামাদ নীলফামারীর ডোমার উপজেলার বাবুল মিয়ার ছেলে। খিলগাঁও মেড়াদিয়ার লাল মিয়া গলিতে ভাড়াবাসায় থাকতেন তিনি।