এমপিও ফিরে পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে—জয়পুরহাট জেলার কালাই উপজেলা কাটাহার রউফিয়া দাখিল মাদ্রাসা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্যামপুর মোহাব্বতিয়া দাখিল মাদ্রাসা, গোপালগঞ্জ জেলার সদর উপজেলার করপাড়া ইউনিয়ন আলিম মাদ্রাসা ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার কর্পুরা করিমিয়া বালিকা দাখিল মাদ্রাসা।
মন্ত্রণালয়ের সহকারী সচিব (মাদ্রাসা-১) মো. আব্দুল খালেক মিঞা স্বাক্ষরিত আদেশে বলা হয়, পাবলিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জিত না হওয়ায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। পাবলিক পরীক্ষায় প্রত্যাশিত ফল অর্জিত হওয়ায় এমপিও সাময়িক স্থগিতের আদেশ প্রত্যাহার করা হলো।