জানা যায়, বুধবার ভোরে একটি দ্বিতীয় তলার বাসার সামনে থেকে উদ্ধার তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওই দ্বিতীয় তলার বাড়ির বাসিন্দা মমিন তাকে ঢামেকে নিয়ে আসে। সেখানে সকাল ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মমিন জানায়, ভোর আনুমানিক সারে ৫টার দিকে হঠাৎ বিকট শব্দ শোনা যায় পরে দেখে বাসার সামনে এক ছেলে পরে আছে। আমাদের বাড়ির ওপরে ৩৩ হাজার ভোল্টের একটা তার আছে। ওই তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে যায় সে।