রাজধানীর খিলক্ষেত কাঁচাবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরনে ছিল চেক লুঙ্গি ও শার্ট।
বুধবার (৭ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, সকাল আনুমানিক ১০টার দিকে খিলক্ষেত কাঁচাবাজার এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান ওই পুরুষ। পরে তার মৃতদেহ উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতের পরিচয় পাওয়ার চেষ্টা করা হচ্ছে।