শিশুদের পদচারণায় মুখর দ্বিতীয় দিনের ঢাকা লিট ফেস্ট

লিট ফেস্টের দ্বিতীয় দিন (৯ নভেম্বর) ছিল শিশুদের দিন। শুক্রবার সকাল থেকেই শুরু হয় শিশুদের নিয়ে বিভিন্ন আয়োজন। মজার মজার গল্প, মঞ্চ নাটক, পুতুলনাট্যসহ আরও অনেক আয়োজন ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণে। শিশুরা বাবা-মায়ের হাত ধরে এসেছিল অনুষ্ঠান উপভোগ করতে।

45804445_913051082224473_1103939550079614976_n


সকালে বাংলা একাডেমির বটতলার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘পশু পাখির তিন গল্প।’ এ সেশনটিতে শিশুদের গল্প শুনিয়ে সঙ্গ দেন ফাতেমা-তুজ-জোহরা। এ সময় ভেন্যুতে আসা শিশুদের সঙ্গে ছিল নবাবগঞ্জ সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিশুরা ও স্যার জন উইলসন স্কুলের শিক্ষার্থীরা।

45726657_344655472935479_4631728964350509056_n
শিশুতোষ সাহিত্যিক হিমাঞ্জলি শঙ্কর ‘সুপারডগস’ নামে একটি সেশন করেন। যেখানে তিনি শিশুদের গল্প পড়ে শোনান।

45884706_193229161587688_6498643873739309056_n
দুপুরের দিকে শিশুদের জন্য আয়োজন ছিল মঞ্চ নাটকের। ‘থিয়েটার: দ্য লাস্ট ট্রি’ মঞ্চ নাটকটি শিশুদের সামনে মঞ্চস্থ করে বিদ্যাভুবন। আর পরিচালনায় ছিলেন শেখ আল মামুন। পরিবেশ বিবর্তনের বিষয়টি শিশুদের সামনে উপস্থাপন করা হয়। গাছ কীভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে সে বিষয়টি এবং মানুষ গাছ কেটে কীভাবে পরিবেশ ও নিজের বিপদ ডেকে আনছে, সে বিষয়টি মঞ্চস্থ করা হয়।

45746838_359855144820694_2956414075044626432_n

দুপুরের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র শিশুদের দেখায় ‘ঐতিহ্যবাহী পুতুলনাট্য।’ ‘মানুষ’  নাটকটি উপস্থাপন করা হয় পুতুলনাট্যে। সেখানে দেখানো হয় মানুষ কীভাবে পরিবেশ ও প্রাণীদের ক্ষতি করছে। নাটকের শেষ অংশে পরিবেশ ও প্রাণীদের রক্ষায় মানুষের কী কী করণীয় সেই বিষয়গুলো খুবই সহজভাবে শিশুদের মাঝে উপস্থাপন করা হয়।