সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছরে পদার্পণ করবে। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে প্রত্যেক মানুষের হাতে কাজ চাই। এ ক্ষেত্রে নির্বাচিত সরকারই এর ব্যবস্থা করবে। কীভাবে পরিকল্পনা নিলে দেশের সব মানুষকে কাজে নিয়োজিত করা যায় সেই চিন্তাটি থেকে যেন নির্বাচনি ইশতিহার দেওয়া হয় এবং নির্বাচিত হওয়ার পর তা বাস্তবায়ন করা হয়।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হবে।