বৃহস্পতিবার সন্ধ্যায় (১৫ নভেম্বর) রেজওয়ানুল হক চৌধুরী শোভন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা করবো। দলের সবার সঙ্গে কথা বলে তারপর মামলা করবো।’
কবে মামলা করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনও তারিখ ঠিক করিনি। এই বিষয়ে আলোচনা করে তারপর মামলা করা হবে।’
এর আগে ছাত্রলীগকে জড়িয়ে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিঃশর্তভাবে ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছে ছাত্রলীগ। অন্যথায় তারা খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করার হুশিয়ারি দিয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার (১৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডতার একপর্যায়ে পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।