ডিআইজি হলেন ৪ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশচারজন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়ে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন। বৃহস্পতিবার (২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন–ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) আবদুল বাতেন, যুগ্ম-কমিশনার ইমতিয়াজ আহমেদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত ডিআইজি মাইনুল হাসান ও ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক।

উপ-সচিব কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।