দূতাবাসে কম্পিউটার চুরির ঘটনার তীব্র প্রতিবাদ করেছে পাকিস্তান

Ministry of foreign affairs pakistan

পাকিস্তান দূতাবাসে কম্পিউটার চুরির ঘটনার তীব্র প্রতিবাদ করেছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দূতাবাসের কনস্যুলার সেকশনে কম্পিউটার চুরির ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। অত্যন্ত নিরাপদ এলাকায় অবস্থিত পাকিস্তান দূতাবাসে এ চুরির ঘটনা ভীষণ উদ্বেগজনক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা জোরালোভাবে বলতে চাই, দূতাবাসে পূর্ণ নিরাপত্তা দেওয়া বাংলাদেশ সরকারের দায়িত্ব। এ ঘটনার তদন্ত করে তার রিপোর্ট পাকিস্তানকে অবহিত করা এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে অনুরোধ করছি।