র্যাব-২ অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামান বলেন, ‘ওমর ফারুক ঢাকা রেলওয়ে থানায় দায়ের করা একটি মামলার পলাতক আসামি। ঢাকার শ্যামপুরে ফরিদাবাদ মাদ্রাসা ও পরবর্তীতে ফতুল্লা নারায়ণগঞ্জ দেওভোগ মাদ্রাসা থেকে পড়াশুনা করে বাংলাবাজারে বই পুস্তক ও লাইব্রেরি ব্যবসা শুরু করেন। এই লাইব্রেরি ব্যবসার আড়ালে তিনি জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছিলেন।’
কর্নেল মো. আনোয়ার উজ জামান আরও বলেন, ‘আসামিকে রেলওয়ে থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।’