রবিবার (২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. সারওয়ার হোসেন রাজিব (২৫)। সে এই নিষিদ্ধ সংগঠনের শীর্ষ নেতা মাওলানা ওসমান গণির সঙ্গে যোগাযোগ করে দাওয়াতি শাখায় কাজ করতো।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তেতে সারওয়ারকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মেমোরি কার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রাবাড়ীর বিবির বাগিচা ১ নম্বর গেট সংলগ্ন মসজিদের পাশে এবিটির সদস্যরা গোপন মিটিং করছে বলে তথ্য পায় কাউন্টার টেরোরিজম বিভাগ। এরপর শনিবার সন্ধ্যা ৬টার দিকে সেখানে অভিযান চালায় সিটি। অভিযানে সারওয়ারকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সারওয়ার এবিটির একজন সক্রিয় সদস্য। সে নিষিদ্ধ এই সংগঠনের শীর্ষ নেতা মাওলানা ওসমান গণির সঙ্গে যোগাযোগ করে দাওয়াতি শাখায় কাজ করতো।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।