দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে: দুদক চেয়ারম্যান





দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

দুর্নীতির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে দুর্নীতির চক্র থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রবিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, ‘যেকোনও উপায়ে দুর্নীতি দমন করতে হবে। দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।’
পরে জাতীয় প্রেসক্লাবের সামনে দুদকের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।