সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে বাংলাদেশ তামাকবিরোধী জোট, এইড ফাউন্ডেশন ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) এই দাবি জানায়।
তামাকবিরোধী এই মানববন্ধনে বেসরকারি সংস্থা গ্রিন মাইন্ড, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাঁচাও আন্দোলনসহ অন্যান্য পরিবেশবাদী সংস্থা অংশ নেয়।
মানববন্ধনে জানানো হয়, দেশের জনগণের স্বাস্থ্য, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ জরুরি। তাই সব রাজনৈতিক দলের ইশতেহারে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই পণ্য ব্যবহার নিয়ন্ত্রণের মাধ্যমে অকাল মৃত্যু ও পঙ্গুত্ব কমিয়ে আনার লক্ষ্য থাকা উচিত। বর্তমানে বাংলাদেশে মোট জনগোষ্ঠীর ৩০ শতাংশের বেশি তরুণ। তাই আগামী প্রজন্মের সুস্থতা নিশ্চিত করতে নীতিনির্ধারক এবং রাজনৈতিক নেতাদের কাছে তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দাবি করা হয় মানববন্ধনে।
মানববন্ধন থেকে জানানো হয়, সম্প্রতি আকিজ কোম্পানির মাধ্যমে জাপান টোব্যাকো দেশে তামাকের বাজার সম্প্রসারণ করছে। ব্রিটিশ আমেরিকান তামাক কোম্পানির পরিচালনা পর্ষদের ১১ জন পরিচালকের মধ্যে ৬ জনের অবস্থান তামাকের অগ্রাসনকে বৃদ্ধি করবে এবং তামাক নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা তৈরি করবে। এই কারণে নির্বাচনি ইশতেহারে তামাক নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া জরুরি।