বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেস ক্লাবের নব নির্বাচিত নেতাদের শ্রদ্ধা

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সাংবাদিক নেতারা

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের নব নির্বাচিত নেতারা। বুধবার (১৯ ডিসেম্বর) শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের নতুন সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্যসহ আরও অনেকে।      

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন। ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’ প্যানেল থেকে ১৭ জন সাংবাদিক নির্বাচনে অংশ নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ জন জয় লাভ করেন। এছাড়াও সদস্য পদে একজন স্বতন্ত্র ও বাকি তিন জন শওকত-ইলিয়াস প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।