ফতুল্লায় গ্যাসলাইনের আগুনে দগ্ধ ২ জনের মৃত্যু

 

বার্ন ইউনিটনারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন লেগে একই পরিবারের দগ্ধ ৯ জনের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২০) ভোর রাতে ও সকালে দগ্ধ দুইজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, ভোর সাড়ে ৩ টায় ছায়ারানী হরিদাসী (৬০) সকাল ১০টায় তার মেয়ে সুমিত্রা (২৭) মারা যান। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

এরআগে, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার হক বাজার এলাকায় জাকির হোসেনের চারতলা ভবনের তিনতলার একটি ফ্ল্যাটে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে একই পরিবারের ৯জন দগ্ধ হন। দগ্ধরা হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মণ (৪০), তার স্ত্রী শ্রীমতি অর্চনা (৩৫), মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিত (৯), মা ছায়া রানী হরিদাসী (৬০), বোন সুমিত্রা (২৭), জামাতা নারায়ণ চন্দ্র (৪০), ভাতিজা প্রমিত (১৪) ও তার ভাই শাওন (১০)।