শুক্রবার (২১ ডিসেম্বর) ভোরে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটক আসামিদের নাম-পরিচয় জানা যায়নি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক অপপ্রচার ও গুজব ছড়িয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে অপরাধ করায় তাদের আটক করা হয়েছে।’
আটক আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।