শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে শনিবার (২২ ডিসেম্বর) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করে ক্র্যাবের নির্বাচন কমিশন।
এছাড়া সহ-সভাপতি পদে মিজান মালিক ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিত্য গোপাল তুতু পেয়েছেন ৭০ ভোট। যুগ্ম সম্পাদক পদে সিরাজুল ইসলাম ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হাসান-উজ-জামান পেয়েছেন ১০৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. রাশেদ নিজাম ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার হানিফ রাজা পেয়েছেন ৬৬ ভোট। আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তানভীর হাসান পেয়েছেন ৮১ ভোট। কার্যনির্বাহী সদস্য হিসেবে ১৭০ ভোট পেয়ে প্রথম হয়েছেন মাসুদ আলম। ১৬৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন শাহীন আব্দুল বারী এবং সাইফ বাবলু ১০৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ বছর নির্বাচনে ক্র্যাবের মোট ভোটার সংখ্যা ছিল ২৫৫ জন।
এ বছর ক্র্যাব নির্বাচনে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুলাল হোসেন (অর্থ সম্পাদক), বকুল আহমেদ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), ইমরান হোসেন সুমন (প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক), জিএম তসলিম উদ্দিন (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক) ও আমিনুল ইসলাম (কল্যাণ সম্পাদক)। নির্বাচিত এই কমিটি পরবর্তী এক বছরের জন্য ক্র্যাব পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন।