হাইকোর্ট মাজারের সিন্দুক ভেঙে টাকা চুরি

চুরিহাইকোর্ট মাজারে সিন্দুকের তালা ভেঙে দানের টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২২ ডিসেম্বর) মধ্য রাতে এ ঘটনা ঘটেছে। তবে কত টাকা চুরি হয়েছে তা জানা যায়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, চুরির ঘটনাটি রাত ১২টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন বুঝতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদের পেছনের দিকে জানালার গ্রিল কেটে ১১টি সিন্দুক ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন মসজিদের ভেতর ঢুকে সিন্দুক ভেঙে টাকা নিচ্ছে। প্রত্যেকের মুখ ঢাকা ছিল। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।