রাজধানীর শাজাহানপুর এলাকা থেকে চার লাখ টাকাসহ বিএনপি নেতা মির্জা আব্বাসের দুই সমর্থককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৪ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে মহিদ ও শহিদ নামে এই দুজনকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আতিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি দাবি করেন, তারা দুজন ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। এসময় তাদের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।