মানববন্ধনে দোলার মা পারভিন বেগম বলেন, আমার মেয়েকে সেদিনই কোনাপাড়া স্কুলে ভর্তি করা হয়। দোলা স্কুল থেকে এসে বাসার সামনে রাস্তায় নুসরাতের সঙ্গে খেলা করছিল। তাদেরকে লিপস্টিক দিয়ে সাজানোর কথা বলে বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় মোস্তফা ও আজিজুল। পরে ব্যর্থ হয়ে হত্যা করা হয়।
তিনি বলেন, ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে কিন্তু এমন নির্মম নৃশংস ধর্ষণ-হত্যা মেনে নেওয়া যায় না। তাই আটক আসামিদের অবিলম্বে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে ডেমরা এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
পরিবারসহ এলাকাবাসীর দাবি আটক দুই আসামিকে ফাঁসি কার্যকর করতে হবে।