প্রধান রিটার্নিং অফিসার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী সপ্তাহের শেষের দিকে অথবা এর পরের সপ্তাহের প্রথম দিকে আমরা ডাকসুর তফসিল ঘোষণা করতে পারবো বলে আশা করছি।’ তিনি জানান, আগামী ৭ থেকে ৯ দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। এই হিসেবে চলতি জানুয়ারির শেষ সপ্তাহেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র একজন শিক্ষক বলেন, ‘আগামী সপ্তাহে তফসিল ঘোষণার খুবই সম্ভাবনা আছে। তবে মার্চের মধ্যে ডাকসু নির্বাচন হবে এটি মোটামুটি নিশ্চিত বলা যাচ্ছে। কিন্তু নির্বাচনের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।’
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে কতটা প্রস্তুত ঢাবি কর্তৃপক্ষ
নির্বাচন না হওয়ার অপসংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই: ঢাবি ভিসি