রাজধানীর শ্যামপুরে জুতার কারখানায় আগুন

অগ্নিকাণ্ড (ফাইল ফটো)রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শ্যামপুর বড়ই তলায় একটি জুতা তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তার কারণ জানা যায়নি।