ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুরু, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জি এম জিলানী শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাজীব দাশ প্রমুখ।
ছাত্র ফেডারেশনের সংবাদ সম্মেলন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র, প্যানেল ভাবনাসহ নির্বাচনি আচরণবিধির বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। তারা ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে রাখা, ক্যাম্পাসে সহাবস্থান, বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখলমুক্ত, গেস্টরুম নির্যাতন বন্ধ, ক্যাম্পাসের একক আধিপত্য বন্ধ ও দেয়াল লিখনসহ বিভিন্ন দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহিদ সুজন, বিশ্ববিদ্যালয়ের সভাপতি উম্মে হাবিবা বেনজির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল হক ইশতিয়াক প্রমুখ।