মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতিবছর সড়কে হাজার হাজার মানুষ আহত ও পঙ্গু হয়ে যাচ্ছে। এ দুর্ঘটনা জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করছে। সরকারকে এ বিষয়ে এখনও কোনও পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।
সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে দ্রুত এ সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান বক্তারা। তারা বলেন, সড়ক, রেল ও বিমান দুর্ঘটনা এদেশে বেড়েই চলেছে। সাধারণ যাত্রীদের অধিকার নিশ্চিত করতে এবং সভ্য ও সুশৃঙ্খল জাতি গড়ে তুলতে সড়ক দুর্ঘটনা সমাধান খুবই জরুরি।
সংগঠনের আহ্বায়ক মশিউর বাবুর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম মিয়া, মো. রজব আলী, মোহাম্মদ শামসুদ্দীন, সংগঠনের সদস্য সচিব আরমান হোসেন পলাশ প্রমুখ।