আদর্শ শিক্ষক বল‌তে বোঝায় আজিজুল ইসলামকে: ঢা‌বি ভি‌সি

আজিজুল ইসলাম স্মরণে শোক সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আকতারুজ্জামান ব‌লে‌ছেন, ‘একজন আদর্শ শিক্ষক বলতে যা বোঝানো হয় তা ছিলেন আজিজুল ইসলাম। ‌তি‌নি স্বল্পভাষী, সদালাপী, স্বার্থহীন মানুষ ছি‌লেন।’

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি আয়োজনে শিক্ষক আন্দোলনের প্রাণপুরুষ আজিজুল ইসলামের স্মরণসভায় তি‌নি এসব কথা ব‌লেন। 

আকতারুজ্জামান বলেন, ‘আজিজুল ইসলাম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জ্বীবিত সাহসী মানুষ। ব্যক্তি জীবনেরও সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। স্বল্পভাষী,সদালাপী স্বার্থহীন মানুষ ছি‌লেন।‌ তি‌নি শিক্ষকদের দাবি আদায় আন্দোলনের প্রাণপুরুষ ছি‌লেন। শিক্ষকদের দা‌বি আদা‌য়ে তার কঠোর পরিশ্রমের ফলশ্রুতিতে শিক্ষক‌দের আজ উন্নতি হয়েছে।’

শিক্ষক আ‌ন্দোল‌নে আজিজুল ইসলা‌মের অন্যতম সহ‌যোদ্ধা কাজী ফারুক আহমেদের সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন এম এ সাত্তার, গোলাম রাব্বানীসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষক সমিতির সদস্যরা। 

আজিজুল ইসলাম সর্বশেষ কর্মস্থল ছিলেন তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ।