অবৈধ সম্পদ অর্জন, সিলেটের ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

দুদক

জ্ঞাত আয়-বহির্ভূত ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ২৩১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযাগে সিলেটের জৈন্তাপুরের ব্যবসায়ী লিয়াকত আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৭ জানুয়ারি) রমনা থানায় এই মামলা করেছেন দুদক এর সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান।

মামলার অভিযোগে বলা হয়, লিয়াতক আলী ক্ষমতার অপব্যবহার ও পেশিশক্তি ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছেন।