‘আগামী এডুকেশন ফাউন্ডেশন’ এর চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

1যুক্তরাষ্ট্রভিত্তিক আগামী ইনকরপোরেটেডের সহযোগী সংস্থা আগামী এডুকেশন ফাউন্ডেশনের (এইএফ) চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সভাপতি এম. মসিহউজ্জামানের বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
এইএফের নির্বাহী পরিচালক নাফিসা খানম সভায় প্রকল্পের কার্যক্রমের হালনাগাদ সার্বিক দিক তুলে ধরেন। এক্ষেত্রে প্রকল্পের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন। তিনি তার উপস্থাপনায় প্রতিষ্ঠানের গড়ে ওঠা, স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য তহবিল সংগ্রহে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়গুলোও তুলে ধরেন।
সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা উন্নয়নে কাজ করে আগামী এডুকেশন ফাউন্ডেশনের (এইএফ) চতুর্থ বার্ষিক সাধারণ সভাটি পরিচালনা করেন প্রশাসনিক পরিচালক এম আব্দুর রহমান খান। সভায় পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ আহমেদ আহসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সেসিপ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা উন্নয়ন শাখার স্পেশালিস্ট উবায়দুস সাত্তার, টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক অধ্যাপক রাজিয়া বেগম, সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্থপতি নাজমুল হক খান। এইএফ-এর কার্য-নির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্য, সাধারণ সদস্য, প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সেচ্ছাসেবীসহ মোট ৩৭ জন অংশগ্রহণ করেন।