দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘জামায়াতবিহীন বাংলাদেশ’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলা ট্রিবিউন কার্যালয়ে শুরু হয় সাপ্তাহিক এই আয়োজন।
তিনি আরও বলেন, ‘জামায়াত কোনও কাজই হুট করে করে না। জামায়াতের তৃণমূলে একদম ক্ষুদ্র শাখার ওয়ার্ড কর্মী কী করবে সেটা সিদ্ধান্ত হয় ঢাকায়। এই নির্দেশনা আসে লাহোর থেকে। আমি জিনিসটাকে এতো সহজভাবে দেখি না। আমি মনে করি না, এটা ব্যক্তি উপলব্ধির কোনও জায়গা থেকে ব্যারিস্টার আবদুর রাজ্জাক পদত্যাগ করেছেন বা তার অনুসারীরা অনেকেই সরে যাচ্ছেন।’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় এ বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য নূহ-উল-আলম লেনিন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ও বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।
ছবি: নাসিরুল ইসলাম