মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটক আসামিদের নাম জানা যায়নি।
গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, এই চারজনই হ্যাকার। এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে সেগুলো বিক্রি করতো। পাশাপাশি তারা শিক্ষা বোর্ডের সার্ভার হ্যাক করে এসএসসি পরীক্ষার ফল পরিবর্তন করে দেওয়ার নিশ্চয়তা দিয়ে টাকা আদায় করতো।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, এ বিষয়ে বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।